এ্যাম্বুলেন্স ভ্যান হস্তান্তর

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১২
গ্রামাঞ্চল থেকে নারী ও শিশুদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে ওয়ার্ল্ডভিশন বিরামপুর এডিপি জোতবানী ও খানপুর ইউনিয়নে ২টি এ্যাম্বুলেন্স ভ্যান হস্তান্তর করেছে। এ উপলক্ষে রবিবার ওয়ার্ল্ডভিশনের সার্ভিস সেন্টারে সচেতনতা সভায় এডিপি ম্যানেজার লিটন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আঃ সোবহান, ধানজুড়ি মিশনের ফাদার বিজয় প্যারেডা, শিক্ষক কবীর হাসান চৌধুরী প্রমুখ।