ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৬
ইউএসআইডি ও এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ পুলিশের আয়োজনে ভোলাহাটে পুলিশিং কমিউনিটি ফোরামের থানা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অফিসার ইনচার্জ এস,এম আবু ফরহাদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে থানার মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ পরিষদ এমকেপিএসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল মীর মোঃ শাফিন মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন, জগলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআই জামালউদ্দিন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য সাহেলা বেগম, আঃ মোত্তালেব আকালু মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মানব কল্যাণ পরিষদের সমন্বয়ক সাইফুল ইসলাম ও উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, স্কুল-কলেজ প্রধান, জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা দিনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।