বানারীপাড়ায় সেলাই মেশিন বিতরণ

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৬
বানারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের (কৈননীয়া) নারী সদস্যদের মাঝে তিনমাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশন কার্যালয়ে ইউনিট ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ জেড মোরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান. বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুশীল দাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও দিশা বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন প্রশিক্ষক শিরিন আক্তার, প্রশিক্ষণার্থী লিনা আক্তার, তানিয়া বেগম প্রমুখ।