আমতলীতে বেসরকারি সংস্থা সি.এম.ই.এস-এর উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। কিশোরী কর্মসূচির উদ্যোগে চারটি ভেন্যুতে মে দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী,মানববন্ধন, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার মোঃ মাইদুল ইসলাম। বক্তব্য রাখেন অর্গানাইজনার জেন্ডার বিমল রায়। সিনিয়র শিক্ষক অসীম রায়, কিশোর-কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন তানিয়া, হাসি, নাজমা, পরিশেষে পুরস্কার বিতরণ ও চারণ দলের নাটকের মধ্যদিয়ে মহান মে দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
