গৌরনদীতে ব্র্যাকের ওয়াশ কর্মশালা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৮
শতভাগ স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার গৌরনদী উপজেলা প্রশাসন ও ব্র্যাকের ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ মালেক, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, আকন ছিদ্দিকুর রহমান, শাহজাহান প্যাদা, মনজুর হোসেন মিলন, কৃষ্ণ কান্ত দে। বক্তব্য রাখেন ব্র্যাকের গৌরনদী উপজেলা ম্যানেজার রনজিত্ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াসউদ্দিন মিয়া, মোঃ জামালউদ্দিন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মজিদ প্রমুখ। শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য ব্র্যাক গৌরনদী উপজেলায় ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কর্মসূচি হাতে নিয়েছে। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের ৫০জন নারী-পুরুষ অংশ নেন।