নেত্রকোনায় সুপ্রর প্রাক-বাজেট আলোচনা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৮
সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) নেত্রকোনা জেলা কমিটির উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘জনঅংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই’ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। সুপ্র’র সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপ্র জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সহ-সভাপতি জুবেদা খাতুন, জেলা বারের সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, মেজাম্মেল হক বাচ্চু, এডভোকেট নজরুল ইসলাম খান, কাজী ছুহুল আহম্মেদ, অধ্যাপক কামরুজ্জ্ামান চৌধুরী, অধ্যাপক কৃপেশ কর, অধ্যাপক আশীষ চক্রবর্তী, স্বপন কুমার পাল, কোহিনুর বেগম, দেবজ্যোতি রায় জনি প্রমুখ। আলোচনায় কেন্দ্রীভূত বাজেট না করে প্রত্যেক জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করার দাবি জানানো হয়। জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করলে জেলার সার্বিক উন্নয়ন দৃশ্যমান হবে এবং এতে করে সরকারেরও উন্নয়ন কার্যক্রম জোরদার হবে।