দিনাজপুরে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৮
শনিবার (৪ মে) সকালে নবাবগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সিবলী সাদিক এবং ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আজিজুল হকের নিজ উদ্যোগে ঘিল¬াই নদীর বন্যা থেকে গ্রাম ও আবাদী জমি রক্ষার জন্য বাঁধ নির্মাণ উদ্বোধন করা হয়। এ সময় ৯নং কুশদহ ইউপির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান বলেন- এ বাঁধটি নির্মাণ হওয়ার ফলে ২৫০টি বাড়ি রক্ষা পাবে এবং ২০০ হেক্টর আবাদী জমিতে ধান চাষাবাদ হবে। ৩৫০ জন শ্রমিক স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসী এ বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেন।