প র্য ট ন শি ল্প

ঘুরে দাড়াঁচ্ছে নেপাল

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:৩৪
নেপালের যে কয়টি শিল্প বিকশিত হচ্ছে তার মধ্যে পর্যটন একটি। ভারি শিল্প বলতে দেশে তেমন কিছুই নেই। বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদও খুব কম হয়। এ অবস্থায় রেমিটেন্স ও পর্যটন খাতই মূলত সচল রেখেছে দেশের অর্থনীতি। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রাচ্যের সুইজারল্যান্ড বনে যেতে পারে নেপাল।এ বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে তারা  হিমালয়কন্যা নেপাল। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টই যেনো নেপালের প্রতীক। মাউন্ট এভারেস্টসহ অন্যান্য সুউচ্চ চূড়াগুলোর আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে দেশটিতে। আর আসবেইবা না কেনো, পৃথিবীর সর্বোচ্চ ১৪টি চূড়ার ৮টিই যে নেপালে। রোমাঞ্চপ্রিয় লোকজনের কাছে এই ক্ষুদ্র রাষ্ট্রটি হচ্ছে স্বর্গ: আহ্বান জানায় চ্যালেঞ্জ নিতে। নিরাপত্তা বাহিনীর সাথে মাওবাদীদের দশকব্যাপী গৃহযুদ্ধের সময়ও নেপালের পর্যটন ব্যবসা খুব একটা খারাপ ছিলো না। এখন তো আর সে সমস্যা নেই। কাজেই অন্যান্য বিষয় ঠিক-ঠাক থাকলে নেপালের পর্যটন শিল্প ফুলে-ফেঁপে না ওঠার কোনো কারণ নেই। এ সত্যটিই ভালোভাবে উপলব্ধি করছে তারা; বুঝতে পেরেছে নিজেদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি বহির্বিশ্বের মানুষের কাছে তুলে ধরার এখনই যথাযথ সময়। গৌতম বুদ্ধের জন্মস্থান ছাড়াও হিন্দুদের বেশ কয়েকটি পবিত্র স্থান পড়েছে নেপালের ভেতরে। নেপালের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি সুশীল ঘিমিরে সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমরা চীন, ভারত, কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো নতুন অর্থনীতিকে লক্ষ্য বানিয়েছি। ওসব দেশের সঙ্গে নেপালের অনেক কিছুরই মিল রয়েছে। সামাজিক-সাংস্কৃতিক পরিস্থিতিও প্রায় একই রকম।’ রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল অবকাঠামো সত্ত্বেও গত বছর ৬ লাখ পর্যটক এসেছিলো সেখানে। যা কি-না আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। নেপালের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান উল্লেখ করার মতো। ৭ লাখ ৫০ হাজার লোকের কাজের ব্যবস্থা করেছে এ শিল্প। নিঃসন্দেহে এ সংখ্যাটি বিশাল, কারণ দেশটিতে বেকারত্বের হার ৪৫ শতাংশ। ২০১২ সালে এ শিল্প থেকে অর্জিত রাজস্বের পরিমাণ ৩৭ কোটি মার্কিন ডলার, যেটি মোট দেশজ উত্পাদনের প্রায় ৩ শতাংশ। বৈদেশিক মুদ্রা অর্জনে রেমিটেন্সের পরই এ খাতের অবস্থান। সামনের বছরগুলোতে আরো বেশি পর্যটক প্রত্যাশা করছে নেপাল। দুই বৃহত্ প্রতিবেশী চীন ও ভারতের লোকজনকে এখন আগের চেয়ে আকৃষ্ট করছে দেশটি। গত বছর আগের বছরের তুলনায় চীনা পর্যটক বেড়েছিলো ৬০ শতাংশ আর সংখ্যাটা হলো ৭৫ হাজার। ভারত থেকে আসা ভ্রমণকারীদের সঠিক সংখ্যাটা জানা না গেলেও তা আগের বছরের চেয়ে অনেক বেশি ছিলো। পর্যটক বাড়াতে সংশ্লিষ্ট লোকজন উঠেপড়ে লেগেছেন। অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের জন্য দেশটিকে আরো আকর্ষণীয় বানাতে যোগ করা হচ্ছে নতুন বিষয়াদি। নেপালের মোট পর্যটন আয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের অবদান ৪০ শতাংশ। গত বছর কর্তৃপক্ষ “গেরিলা ট্রেইল” নামক একটি নতুন ট্রেক চালু করেন। মাওবাদীদের যুদ্ধক্ষেত্রের উপর এই ট্রেকটি তৈরি। তিন সপ্তাহের এই ট্রেকে হাইকারদেরকে অতিক্রম করতে হয় দুর্গম পাহাড়, নদী ও গ্রাম। নেপাল আশা করছে, পাঁচ বছর পর তাদের পর্যটন রাজস্ব ৫০ কোটি ডলারে পৌঁছুবে। নেপালের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু সেজন্য পর্যাপ্ত অবকাঠামোর অভাব থাকার পাশাপাশি অনেক সমস্যা তাদের সামনে। ভূমিবেষ্টিত দেশটির আন্তর্জাতিক কানেকটিভিটি খুবই দুর্বল। খুব কম এয়ারলাইনসেরই ফ্লাইট রয়েছে নেপালে। এ তথ্য জানান কাঠমান্ডুর এ্যাম্পল ট্রাভেলসের লেখা নাথ ভান্ডারি। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে ফ্লাইট কম থাকার কারণেই পর্যটনের ভরা মৌসুমে টিকেটের দাম থাকে খুবই চড়া। সাধারণ পর্যটকরা তাতে হাত দিতে পারে না। নইলে নেপাল ঘুরতে আসা লোকের সংখ্যা আরো অনেক বেশি থাকতো। এছাড়া সড়ক যোগাযোগের মানও ভালো নয়। সেজন্যে দর্শনীয় অনেক গন্তব্যে যেতেই বিদেশিদেরকে নির্ভর করতে হয় অভ্যন্তরীণ ফ্লাইটের ওপর। এ ক্ষেত্রেও টিকেটের দাম আকাশচুম্বি। সেজন্য অনেক পর্যটকই নেপালে আসতে চায় না। নেপালে আকাশপথে ভ্রমণের নিরাপত্তাও কম। গত দুই বছরে সেখানে বিমান দুর্ঘটনায় নিহত হয় কমপক্ষে ৭৫জন। গত বছর ক্ষুদ্র বিমানে চড়ে মাউন্ট এভারেস্ট দেখতে যাওয়ার পথে নিহত হয় ১৯জন যাত্রীর সবাই। এদের সবাই ব্রিটেন ও চীনের নাগরিক। এ ছাড়াও রয়েছে রাজনৈতিক বিক্ষোভ ও সংঘর্ষ। মাওবাদী বিদ্রোহ দূর হলেও এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি নেপালে। নেপাল পর্যটন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আদিত্য বরাল জানিয়েছেন, এ খাতের প্রচুর রাজস্বের কথা চিন্তা করেই বিমানবন্দর ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। পুরনো রাডারগুলো বদলিয়ে বসানো হয়েছে নতুন রাডার। পর্বতে কয়েকটি মনিটরিং স্টেশন স্থাপনেরও চিন্তা-ভাবনা চলছে, যাতে করে কাঠমান্ডুর মূল বিমানবন্দরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যায়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার পরামর্শে বিমান চলাচলের নিয়ম-নীতিও কঠোর করা হয়েছে। আদিত্য বরালের তথ্যানুযায়ী, নেপালের যে কয়টি শিল্প বিকশিত হচ্ছে তার মধ্যে পর্যটন একটি। ভারি শিল্প বলতে দেশে তেমন কিছুই নেই। বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদও খুব কম হয়। এ অবস্থায় রেমিটেন্স ও পর্যটন খাতই মূলত সচল রেখেছে দেশের অর্থনীতি। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রাচ্যের সুইজারল্যান্ড বনে যেতে পারে নেপাল।এ বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে তারা। — ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন অনুসরণে