দ্বিতীয় অধ্যায়: এবাদত
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন: আমাদের পূবর্বতী উম্মতদের ওপর —— ফরজ ছিল।
উত্তর: আমাদের পূবর্বতী উম্মতদের ওপর রোজা ফরজ ছিল।
প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো —— অর্জন করা ।
উত্তর: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা ।
প্রশ্ন: তাকওয়া মানে আল্লাহকে —— করা ।
উত্তর: তাকওয়া মানে আল্লাহকে ভয় করা ।
প্রশ্ন: আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় হলো —— ।
উত্তর: আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় হলো সাওম।
প্রশ্ন: সাওমকে আত্মরক্ষার —— বলা হয়।
উত্তর: সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়।
প্রশ্ন: সাওম হচ্ছে ——স্বরূপ।
উত্তর: সাওম হচ্ছে ঢাল স্বরূপ।
প্রশ্ন: ——পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে।
উত্তর: সাওম পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে।
প্রশ্ন: সাওম পালনে অনেক —— প্রয়োজন।
উত্তর: সাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন।
প্রশ্ন: —— মাসকে ধৈর্যের মাস বলা হয়।
উত্তর: রমজান মাসকে ধৈর্যের মাস বলা হয়।
প্রশ্ন: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে —— বিভক্ত করা হয়েছে।
উত্তর: সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিনভাগে বিভক্ত করা হয়েছে।
প্রশ্ন: সাওম একমাত্র —— জন্য নিবেদিত।
উত্তর: সাওম একমাত্র আল্লাহরই জন্য নিবেদিত।
প্রশ্ন: রমজান মাসে এশার সালাত আদায়ের পর —— সালাত আদায় করতে হয়।
উত্তর: রমজান মাসে এশার সালাত আদায়ের পর তারাবির সালাত আদায় করতে হয়।
প্রশ্ন: তারাবির সালাত ——রাকাত।
উত্তর: তারাবির সালাত বিশ রাকাত।
প্রশ্ন: তারাবির সালাত আদায় করা ——।
উত্তর: তারাবির সালাত আদায় করা সুন্নত।
প্রশ্ন: জাকাত শব্দের অর্থ ——।
উত্তর: জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা।
প্রশ্ন: ইসলামের রুকন ——।
উত্তর: ইসলামের রুকন পাঁচটি।
প্রশ্ন: সালাতের পরেই —— গুরুত্ব বেশি ।
উত্তর: সালাতের পরেই জাকাতের গুরুত্ব বেশি ।
প্রশ্ন: —— দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়।
উত্তর: জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়।
প্রশ্ন: জাকাত দিলে—— ব্যবধান কমে যায়।
উত্তর: জাকাত দিলে ধনী - গরিবের ব্যবধান কমে যায়।
প্রশ্ন: সম্পদের মালিকানা ——।
উত্তর: সম্পদের মালিকানা আল্লাহর ।
প্রশ্ন: নিসাব মানে নির্ধারিত ——।
উত্তর: নিসাব মানে নির্ধারিত পরিমাণ ।
প্রশ্ন: মাসারিফ অর্থ ব্যয়ের ——।
উত্তর: মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ ।
প্রশ্ন: যাদের জাকাত দেয়া হয় তাদেরকে বলে জাকাতের ——।
উত্তর: যাদেরকে জাকাত দেয়া হয় তাদেরকে বলে জাকাতের মাসারিফ ।
প্রশ্ন: কেবলমাত্র —— শ্রেণির লোককে জাকাত দেয়া যায়।
উত্তর: কেবলমাত্র আট শ্রেণির লোককে জাকাত দেয়া যায়।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: এবাদত কাকে বলে ?
উত্তর: ‘এবাদত ’ শব্দের অর্থ আনুগত্য , দাসত্ব, বন্দেগি ইত্যাদি। আল্লাহর আনুগত্য স্বীকার করে তাঁর যাবতীয় আদেশ , নিষেধ মেনে চলাকে এবাদত বলে ।
প্রশ্ন: আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন ?
উত্তর: আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর এবাদত করার জন্য।
প্রশ্ন: ইসলামের রুকন কয়টি ও কী কী ?
উত্তর: ইসলামের রুকন পাঁচটি অথাত্ পাঁচটি রুকনের ওপর ইসলাম প্রতিষ্ঠিত। রুকন মানে খুঁটি। ইসলামে পাঁচটি রুকন হলো : ১. ইমান ২. সালাত ৩. জাকাত ৪. হজ ৫. সাওম
প্রশ্ন: পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো।
উত্তর: পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো: ১. ফজর ২. জোহর ৩. আসর ৪. মাগরিব ৫. এশা । এছাড়া জুমুআর সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই। জোহরের সময়ই জুমুআর সালাত আদায় করতে হয়।
প্রশ্ন: সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী ?
উত্তর: সালাতের নিষিদ্ধ সময় তিনটি। রসুল (স:) তিন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ১.ঠিক সূর্যোদয়ের সময় ২. ঠিক দ্বিপ্রহরের সময় ৩. সূর্যাস্তের সময় । তবে যুক্তিসংগত কোনো কারণে ঐদিনের আসরের সালাত আদায় না করা হলে তা ঐ সময় আদায় করা যাবে।
