কমার্শিয়াল ধারার পরিচালক পি এ কাজল এবারে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবি নির্মাণ শুরু করেছেন। দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটিয়ে অবশেষে সিনেমার নতুন অংকে তিনি এবার নির্মাণ করছেন শাকিব খানকে নিয়ে তার নতুন চলচ্চিত্র ‘ভালোবাসা আজকাল’। হয়তো গতানুগতিক বা পরিচালক তার মেধার মাপেই ছবিটি তৈরি করবেন। সাথে প্রযোজকের ডিজিটাল তকমাটাও অনেকটা দর্শক আগ্রহের কাজ করবে শাকিবের এই পড়তি বাজারে। কিন্তু এই ছবিটির সাথে যার অন্যরকম স্বপ্ন জড়িত তিনি হলেন ‘মীরাক্কেল’ খ্যাত জামিল। তার জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয় এই চলচ্চিত্রের মাধ্যমে। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হলো রাঙামাটি ও বান্দরবনের লোকেশনে। সেখানেই দেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খানের সাথে নিজের সুখ স্মৃতি ধরে রাখতেই এই ফটোফ্রেম। ছবিতে আরও অভিনয় করেছেন কাবিলা ও আনকোরা অভিনেতী মাহি।
