সম্প্রতি এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর ফেসবুক পেজে এ রক লিজেন্ডের কিছু গিটার ওয়ার্কের পাশাপাশি তার একমাত্র পুত্র তাজ্য আইয়ুবের একটি গিটার প্লেয়িং আপলোড করা হয়। এ দেশের ‘গিটার গড’ হিসেবে খ্যাত আইয়ুব বাচ্চুর সন্তানের অসাধারণ গিটার প্লেয়িং দেখে অগণিত মিউজিক পাগল কমেন্ট দেন। খুব সাধারণভাবেই যেন জানান দেন যোগ্য বাবার যোগ্য সন্তান আসছেন গিটারের জাদু দেখাতে। তবে তাজ্য মিউজিকে ক্যারিয়ার গড়বে কিনা, এ নিয়ে বাবার কোনো মতামত নেই। নিজের ইচ্ছে। তবে জুনিয়র এবির এই অসাধারণ গিটার ক্লিপ দেখে মাকসুদুল হক, হামিন আহমেদসহ একাধিক তারকারা শুভাষীষ জানিয়েছেন। উল্লেখ্য, এরই মধ্যে শাফিন আহদেমের পুত্র সন্তান একটি টিভি লাইভ শোতে বাবার সাথে পারফর্ম করেছেন। মাকসুদুল হকের বড় ছেলে ডিও হক এখন দেশের মেধাবী ড্রামার ও রকার হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। এখন দেখা যাক। দেশের রক লিজেন্ডের পরবর্তী জেনারেশন হিসেবে আইয়ুব বাচ্চু তার সন্তান সমেত কবে কোনো টিভিতে পারফর্ম করবেন কিনা !
