বিশ্বখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরা দীর্ঘদিন পর আবারও ফিরলেন ক্যামেরার সামনে। ‘দ্য ভয়েস’ শীর্ষক রিয়েলিটি শোয়ের বিচারক হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ফিরলেন তিনি। গত জানুয়ারিতে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এই নবজাতকের জন্য গত প্রায় এক বছর ধরে মিডিয়া থেকে অনেকটাই আড়ালে ছিলেন তিনি। বাতিল করেছেন স্টেজ শোগুলোও। এবার সবকিছুই নিয়মিত করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে মা হওয়ার কারণে নিজের দৈহিক কাঠামোটাও অনেকটা বদলে যায়। এখন আবার ওঠে পড়ে লেগেছেন নিজেকে আগের মতো আকর্ষণীয় করে তুলতে। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাকিরা বলেন, ‘আরও অনেক ওজন কমাতে হবে আমার। নিজেকে আগের শেপে নিয়ে আসতে হবে। খুব শীঘ্রই আমার ভক্তরা আগের সেই সেপেই দেখতে পাবে।’
