একাধিক ধারাবাহিক ও ঈদের নাটক নিয়ে ব্যস্ত ইলা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:৪২
একাধিক ধারাবাহিক ও ঈদের একাধিক নাটক নিয়ে এখন ব্যস্ত নৃত্য কোরিওগ্রাফার ইলা খান। এর পাশাপাশি ‘নিশিগন্ধা’, ও ‘ছবির হাট’সহ একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। খুব শীঘ্রই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা ও পরিচালনায় ‘ভালোবাসার রং বদল’, ‘অন্যরকম ভালোবাসা’ ও ‘জার্নি টু কলকাতা’ নামের তিনটি ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি। সম্প্রতি দ্বীপান্বিতা ইতির রচনা ও পরিচালনায় আসছে ঈদের জন্য ‘পারমানেন্ট ট্রিটমেন্ট’ শিরোনামের একটি এক ঘণ্টার নাটকের শুটিং করেছেন তিনি। এই নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।