চলছে ‘স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোত্সব’

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:৪২
‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজ/সংগঠনের এবং উক্ত জেলার বিভিন্ন কলেজের বা স্থানীয় নাট্যদলের কলাকুশলীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘স্তপ্ন ও দ্রোহের নাটক’ কেন্দ্রিক প্রযোজনা শিরোনামে একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। গত ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত শিল্পকলা একাডেমীতে চলছে এই বৃহত্তম আয়োজন।