জোকস

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:৪৬
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :কি রে তোর ডান হাতে মাঝের আঙ্গুলে সুতা বেধে রেখেছিস কেন? দ্বিতীয় বন্ধু :আরে দূর! আমি সুতা বাধতে যাব কেন? ওটা তো বেধে দিয়েছে আমার বৌ? প্রথম বন্ধু :কেন? দ্বিতীয় বন্ধু :না মানে আমি যেন ওর চিঠিটা ডাকবাক্সে ফেলতে ভুলে না যাই সেজন্যই এই ব্যবস্থা। প্রথম বন্ধু :তা আজ নিশ্চয়ই মনে করে ফেলেছিস চিঠিটা। দ্বিতীয় বন্ধু :না রে, আজ আমার বৌ-ই চিঠিটা আমার ব্যাগে দিতে ভুলে গেছে! প্রথম বন্ধু :আচ্ছা বলতো, এত ব্যস্ততার মাঝে স্ত্রীর জন্মদিন মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি? দ্বিতীয় বন্ধু :একবার সেটা ভুলে যা। তাহলে দেখবি জীবনে আর দ্বিতীয়বার ভুল হবে না! প্রথম বন্ধু :মনে রাখিস বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা ও জ্ঞানের মাধ্যমেই উন্নতি করা সম্ভব। দ্বিতীয় বন্ধু :কী রকম? প্রথম বন্ধু :যেমন ধর, তুই যদি কাউকে কথা দিস যে তাকে টাকা ধার দিবি তাহলে নিজের কথায় তোকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। কখনোই কথার অন্যথা করা যাবে না। দ্বিতীয় বন্ধু :আর জ্ঞানের বিষয়টা? প্রথম বন্ধু :জ্ঞান হলো কখনো এ ধরনের কথা কাউকে না দেওয়া। বইমেলায় বই কিনতে গেছেন এক ভদ্রলোক— ক্রেতা :ভাই এই বইটা ভালো হবে তো! বিক্রেতা :ভালো মানে! এই বইয়ের তিনটি খণ্ডই এত চমত্কার যে আপনি এক নিঃশ্বাসে না পড়ে উঠতে পারবেন না। ক্রেতা : তাহলে আমাকে এখন শুধু প্রথম খণ্ডটাই দিন। আমি আবার বেশিক্ষণ দম আটকে রাখতে পারি না।