দাবানলের কবলে ব্রিটনি
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স সমপ্রতি ক্যালিফোর্নিয়ার দাবা-নলের কারণে তার নিজ বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে হোটেলে গিয়ে উঠেছেন। ‘নিউইয়র্ক পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সমপ্রতি ক্যালিফো-র্নিয়াতে দাবানল শুরু হওয়ার পর ব্রিটনি তার দুই ছেলেকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে ‘ফোর সিজনস’ হোটেলে চলে যান। পোস্ট আরও জানায়, এখন সুরক্ষিত আছেন ব্রিটনি ও তার পরিবার। ক্যালিফোর্নিয়াতে এ যাবত্কালের সবচেয়ে বড় দাবানল শুরু হয়েছে, যার ফলে এখন পর্যন্ত ১০ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। —রয়টার্স
ইউরোপে বেকারদের অসন্তোষ
স্পেন ও ইটালির শীর্ষ নেতাদের মতে, ইউরো এলাকায় চরম বেকারত্ব কাটাতে না পারলে ইউরোপ-বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। ব্যয় সংকোচের পাশাপাশি তারা প্রবৃদ্ধি বাড়ানোর পথে চলার ডাক দিয়েছেন। গ্রিস, স্পেন, পর্তুগালসহ ইউরো এলাকার বেশ কিছু দেশের অর্থনীতি বিপর্যস্ত। এই অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বর্তমান সংকটের শুরু থেকেই সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। সমপ্রতি ব্যাংকের প্রধান মারিও দ্রাগি বলেন, ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করতে যদি সুদের হার আরও কমাতে হয়, ইসিবি অবশ্যই তা করবে। কিছু দেশে বেকারত্বের মারাত্মক হার নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন। স্পেন ও গ্রিসে বেকারত্বের হার এখন প্রায় ২৭ শতাংশ। তাছাড়া গোটা ইউরো এলাকায় চলতি বছর ১২ শতাংশের বেশি বেকারত্বের পূর্বাভাসের আলোকে অশান্তির আশঙ্কা বাড়ছে। —এএফপি
বেশি সন্তান জন্ম দেয়ায় জরিমানা
চীনে সাত সন্তানের জনক হওয়ার অভিযোগে এক চিত্র পরিচালককে অর্থদণ্ড দেয়া হতে পারে। ঝাং ইমু নামে ঐ চিত্র পরিচালকের বিরুদ্ধে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা তদন্ত চালাচ্ছেন। কারণ ঝাং-এর নাকি সাতটি সন্তান রয়েছে, যা চীনের সন্তান নীতির একেবারেই পরিপন্থি। বিগত ত্রিশ বছর ধরে চীনে বিশেষ করে শহরের মানুষদের জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। ব্যতিক্রমও কিছু কিছু রাখা হয়েছে, যেমন বাবা-মা দু’জনেই তাদের বাবা-মায়েদের একমাত্র সন্তান হলে একটি দ্বিতীয় সন্তানের জন্ম দেয়া যেতে পারে। গাঁয়ের মানুষদের প্রথম সন্তান একটি মেয়ে হলে দ্বিতীয় সন্তান হতে কোনো বাধা নেই। আর সংখ্যালঘু উপজাতিদের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতাই নেই। এ নিয়ম ভাঙলে নানা ধরনের দণ্ডের ব্যবস্থা আছে। অর্থদণ্ডের ক্ষেত্রে সন্তানের সংখ্যা এবং নিয়মভঙ্গকারীর আর্থিক সঙ্গতির উপর নির্ভর করবে। —এএফপি
যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্করা
যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ২৫ শতাংশ সপ্তাহে মাত্র ১ ঘন্টা হাঁটেন বলে এক জরিপে উঠে এসেছে। দ্য ইউগোভ নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এই চিত্র উঠে এসেছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। ইউগোভ ২ হাজার প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি পরিচালনা করে। এক্ষেত্রে তারা কোথায় এবং কখন হাঁটেন এই প্রশ্নগুলো প্রাধান্য পেয়েছে। জরিপে তারা দেখেছেন, কেবল ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক সপ্তাহে ২ ঘন্টা বা তার চেয়ে কম হেঁটে থাকেন। এছাড়া জরিপে বিদ্যালয় বা কর্মক্ষেত্র মিলিয়ে কতক্ষণ হাঁটা হয় তাও জানতে চাওয়া হয়। যদিও যুক্তরাজ্যের সরকারের সুপারিশে বলা হয়েছে, সপ্তাহে একজন ব্যক্তির কমপক্ষে ১৫০ মিনিট দৈহিক পরিশ্রম করা উচিত। জরিপ প্রতিষ্ঠানটি সুপারিশ করেছে, একজন ব্যক্তির দৈনিক ৫ মাইল বা তার কাছাকাছি হাঁটা দরকার। —রয়টার্স
