নাইজেরিয়ায় স্থানীয় জঙ্গিদের অতর্কিত হামলায় ৩০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৭ জন কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার দেশটির নাসারাওয়া প্রদেশের আলাকিয়ো গ্রামে ঘটনাটি ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। প্রদেশটির এক মুখপাত্র জানিয়েছে বেআইনি ওমবাসটি সদস্যদের গ্রেপ্তার করতে ঐ গ্রামে গেলে বন্দুকধারীরা তাদের ওপর আক্রমণ করে। এসময় ঐ অপরাধী দলের প্রধান নেতা গ্রামবাসীদের জোরপূর্বক তাদের দলের প্রতি আনুগত্য প্রকাশে শপথ করাতে থাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে আনা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন সাউথ আফ্রিকায় তার সফর সংক্ষিপ্ত করেছেন। তাছাড়া সামপ্রতিক সময়ে তার দেশে সংঘটিত সহিংসতায় বিশ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণে তার নামিবিয়া যাওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনায় সেটিও বাতিল করেছেন তিনি। নাসারাওয়া পুলিশ প্রধান বলেন, জঙ্গিরা গ্রামের বিভিন্ন চার্চ এবং মসজিদে ঢুকে মানুষকে তার ইচ্ছার বাইরে তাদের প্রতি বশ্যতা স্বীকারে বাধ্য করছিল প্রার্থনা করতে। তখন পুলিশ ওমবাসটিদের ধর্মগুরুসহ সবাইকে আটক করতে গেলে বন্দুকধারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৩০ জন নিহত হয়। এর আগে দেশটির উত্তর-পূর্বে ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারামের হামলায় ৫৫ জন মারা যায়। এদিকে বামা ও বোর্নিও প্রদেশে ১০৫ জনকে মঙ্গলবার খুব ভোরে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
