এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী জেলায় সেরা ১০ প্রতিষ্ঠানের শীর্ষস্থান দখল করেছে গভর্নমেন্ট গার্লস স্কুল। এই প্রতিষ্ঠানের ১৩৬ শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। এছাড়া জেলার সেরা ১০ স্কুলের তালিকায় দ্বিতীয় রাজশাহী ক্যাডেট কলেজ, তৃতীয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, চতুর্থ রাজশাহী কলিজিয়েট স্কুল, পঞ্চম গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল, ষষ্ঠ রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সপ্তম অগ্রণী স্কুল এন্ড কলেজ, রাজশাহী; অষ্টম শিরোইল গভর্নমেন্ট হাই স্কুল, নবম রাজশাহী ইউনিভার্সিটি স্কুল ও দশম মোহনপুর গভর্নমেন্ট হাই স্কুল রাজশাহী।
