ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৩য় স্থান অধিকার করেছে। তাদের পাসের হার শতভাগ। মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন এ-প্লাস এবং ১ জন এ-গ্রেড পেয়েছে।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল বেনজীর আহমেদ জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৩ জন জিপিএ-৫ এবং ১ জন এ-গ্রেড পেয়েছে।
