ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবারও শীর্ষে

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৫
এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে দিনাজপুর বোর্ডের মধ্যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ ও জেলার মধ্যে ১ম স্থান দখল করেছে। এ বিদ্যালয় থেকে ২৭৫ জনের মধ্যে ২০১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ বছর ঠাকুরগাঁও জেলার ১০টি সেরা স্কুলের মধ্যে ২য় স্থানে রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন।