চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৬
মোঃ শাহরিয়ার কবির ফাহিমের (৮) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছেন, অতিসত্বর তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ফাহিমের দরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ সাজেদুল কবির, সঞ্চয়ী হিসাব নং-২৩৬৯১০১০৯৪২৭০, পূবালী ব্যাংক লিঃ, তেজগাঁও শাখা, ঢাকা। মোবাইল:০১৭১২৮৫৯৯৯১। মোছা: সুমাইয়া আক্তার মোছা: সুমাইয়া আক্তার (বয়স-৩ বছর ৪ মাস) ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে অধ্যাপক ডা:চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিত্সাধীন আছে। তার সুচিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার দরিদ্র বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ দিদার হোসেন (বাবা), সঞ্চয়ী হিসাব নং-১২৩৫৪, অগ্রণী ব্যাংক, বরমী বাজার শাখা, শ্রীপুর, গাজীপুর। মোবাইল-০১৯৪০৭১৫০৬৯।