চাঁপাইনবাবগঞ্জে শীর্ষে হরিহরণ বিদ্যালয়

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৭
এসএসসি’র ফলাফলে জেলায় এবারও শীর্ষস্থানে রয়েছে শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়। ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৬১ জন। ৯১ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। গ্রীণভিউ থেকে ৬৫ জনের সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, হুমায়নরেজা উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, রানীহাটি থেকে ২ জন, হরিনগর থেকে ৯, ছত্রাজিতপুর থেকে ১১ ও কানসাট থেকে ১১ জন, রাধাকান্তপুর থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে।