নাশকতা বোমাবাজি সন্ত্রাস বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করুন

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নাশকতা, বোমাবাজি, অগ্নিসংযোগ ও সশস্ত্র হামলার বিরুদ্ধে বিবৃতি দিয়ে এ ধরনের ঘটনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তথ্যমন্ত্রী গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মত একজন দায়িত্বশীল নেতা যদি নাশকতা, বোমাবাজি, অগ্নিসংযোগের মত কর্মকাণ্ডকে সমর্থন জানান তবে তা বিপজ্জনক সংকেত দেয়। তথ্যমন্ত্রী বলেন, দেশে আজ মিথ্যা তথ্যের ভিত্তিতে ভয়াবহ নাশকতা চলছে। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মসূচির উল্লেখ করে বলেন, এসব কর্মসূচিকে কেন্দ্র করে মিথ্যাচার করা হয়েছে।