মির্জা ফখরুলের সঙ্গে মজীনার বৈঠক

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৩
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে রাষ্ট্রদূতের বাসায় প্রায় দুই ঘণ্টা এই বৈঠক হয় বলে জানা গেছে। তবে এ ব্যাপারে রাতে যোগাযোগ করলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করতে রাজি না হয়ে ইত্তেফাককে বলেন, ‘আমি এখনও অসুস্থ, বর্তমানে হাসপাতালে।’ উল্লেখ্য, একমাস কারাগারে থাকার পর গত কয়েকদিন আগে মুক্তি পান ফখরুল।