ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্সেস (আইএএস) ও ওআইসি স্ট্যান্ডিং মিনিস্টারিয়াল কমিটি অন সাইন্টিফিক এন্ড টেকনিক্যাল কো-অপারেশন এর (কমসটেক) যৌথ উদ্যোগে সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক (ডা.) লিয়াকত আলি। আইএএস-এর প্রতিষ্ঠাতা ফেলো, অধ্যাপক (ডা:) মো: ইব্রাহিম-এর নামে প্রবর্তিত আইএএস কমসটেক ইব্রাহিম সম্প্রতি পুরস্কার প্রতি দু’বছর অন্তর মুসলিম বিশ্বের কোনো একজন সেরা বিজ্ঞানীকে দেয়া হয়। এ পর্যন্ত ওআইসি সদস্য রাষ্ট্রের পাঁচ বিজ্ঞানী এই পুরস্কার লাভ করেছেন। চলতি বছর অধ্যাপক আলির এ পুরস্কার লাভের মাধ্যমে তিনি ৬ষ্ঠতম লরেট হলেন। ঢাকায় অনুষ্ঠিত ১৯তম আইএএস সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি এমপি এবং আইএএস-এর মহাপরিচালক ড: মনিফ আর জোবি। ডায়াবেটিস ও পুষ্টি সম্পর্কিত বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বায়োমেডিক্যাল ও পাবলিক হেলথ গবেষণার জনশক্তি সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি
