দাউদকান্দির দশপাড়ায় সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহম্মেদের স্ত্রী হাসিনা বেগমের (৮২) দাফন গতকাল শুক্রবার সম্পন্ন হয়। বার্ধক্যজনিত কারণে গত সোমবার তিনি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। দাউদকান্দির দশপাড়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে গতকাল তাকে খন্দকার মোশতাক আহম্মেদের কবরের পাশে দাফন করা হয়। খন্দকার মোশতাক আহম্মেদের পুত্র ইশতিয়াক আহম্মেদ মায়ের জানাজায় অংশ নেন। এ সময় মরহুমার কন্যা ডা. জিনাত ও মেহের পারভিন উপস্থিত ছিলেন।
