এসএমই খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ

আপডেট : ১১ মে ২০১৩, ১৯:০০
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সুশাসন নিশ্চিত করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ঝুঁকি কমানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানীর একটি হোটেলে সুশাসন এবং এসএমই অর্থায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তব্য রাখেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, আইএফসির বাংলাদেশ কর্পোরেট গভর্ননেন্স কনসালটেন্ট লোপা রহমান, এসএমই ভেনচার কো-অর্ডিনেটর আরসালান আলফ্রেড প্রমুখ।