সমপ্রতি রাজধানীর একটি হোটেলে বিসিএস (কাস্টম এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। সভায় সংগঠনের কার্য নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি ও মহাসচিব পদে নির্বাচিত হন যথাক্রমে ফিরোজ শাহ আলম ও ড. সহিদুল ইসলাম। সহসভাপতি পদে রেজাউল হাসান, আব্দুল মান্নান শিকদার ও জামাল হোসেন এবং যুগ্ম মহাসচিব পদে এ কে এম নুরুল হুদা আজাদ ও মাহমুদুল হাসান নির্বাচিত হন। সাস্কৃতিক সম্পাদক এ কে এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ - কাজী মো: জিয়াউদ্দিন ও দপ্তর সম্পাদক পদে রইচ উদ্দিন খান নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য পদে শাহনাজ পারভীন, আবদুল কাফী, এ কে এম নুরুজ্জামান, আনোয়ার হোসেন, ফখরুল আলম, জহিরুল কাইয়ুম, আব্দুল মান্নান সরদার, নির্ঝর আহমেদ, নিতীশ বিশ্বাস, শহিদুজ্জামান সরকার ও সাগর সেন নির্বাচিত হন। - প্রেস বিজ্ঞপ্তি
