স্বামী :এই যে দেখ, তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা নিয়ে এলাম।
স্ত্রী নেকলেসটা দেখতে দেখতে খুশি হয়ে বললেন—‘দেখতো তো ভারী সুন্দর! কিন্তু এটার লকেটে থাকা এই হীরাটা আসল তো!’
উত্তরে স্বামী বললেন, ‘দেখ ভালো করে। আসলই তো হবার কথা! নইলে আমার সাড়ে তিনশ টাকা একেবারে জলে যাবে!’
পোস্ট অফিসে গিয়ে এক লোক পোস্টমাস্টারের দিকে একট খাম বাড়িয়ে দিল।
:দেখুন তো ভাই, ঠিক আছে কি না?
:আরও বিশ পয়সার টিকেট দিতে হবে। চিঠি ভারী হয়ে গেছে।
:টিকেট লাগালে তো আরো ভারী হয়ে যাবে।
ছেলে :বাবা, মনে আছে, তোমাকে যে কলেজ থেকে বের করে দেয়া হয়েছিল সেই ঘটনাটা আমাদের একবার বলেছিলে?
বাবা :হ্যাঁ, কিন্তু আজ আবার সে কথা কেন?
ছেলে :না, ভাবছি ইতিহাস কীভাবে ঘুরে ঘুরে আসে!
স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন—কাল তোমার জন্মদিন উপলক্ষ্যে এই নেকলেসটা এনেছি।
কিন্তু বৌ অনুযোগে করে করে বলে—কিন্তু তুমি না বলেছিলে এবার একটা টিভি উপহার দেবে।
উত্তরে স্বামী বললেন, ‘হ্যাঁ বলেছিলাম। কিন্তু ইমিটেশনের টিভি যে এখনও বাজারে পাওয়া যায় না!’
