মা দিবসের বিশেষ ‘দিন প্রতিদিন’-এ অভিনেত্রী শাহানাজ খুশি ও তার দুই ছেলে

আপডেট : ১১ মে ২০১৩, ১৯:১৯
মা দিবস উপলক্ষে সকাল বেলার প্রতিদিনের অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে অতিথি শাহনাজ খুশি ও তার দুই ছেলে দিব্য জ্যোতি এবং সৌম্য জ্যোতি। এ ছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে—ইতিহাসের আজকের দিন, দর্শকদের চিঠিপত্র নিয়ে আপনার মতামত, বাংলাভিশনের প্রতিদিনের আয়োজন নিয়ে আজকের বাংলাভিশন, আনন্দ আড্ডা, আজ কোথায় কি, বই পরিচিতি নিয়ে আবার পড়ুন, স্বাস্থ্যকথন। প্রসূন বড়ুয়া ও তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮টা ৩০মিনিটে।