ভারত ভ্রমণের সময় পাকিস্তানের নাগরিকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে পাকিস্তানিদের নিরাপত্তা হুমকি রয়েছে বলে ভারতের মিডিয়ার খবরের উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র মস্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত ভ্রমণকালে পাকিস্তানিদের সতর্ক থাকা উচিত। ভারতের আজমীর শরীফ ভ্রমণে যাচ্ছেন ছয়শ’ পাকিস্তানি। তাদের এই আসন্ন যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন। পাকিস্তানের নাগরিকদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়। খবর ডন-এর।
