কোন স্কুলে কত শিক্ষার্থী জিপিএ-৫ পেল

আপডেট : ১১ মে ২০১৩, ২২:০৬
২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গৌরীপুর উপজেলায় ৭১ জন, শাহজাদপুরে ১৮২ জন, মধুখালীতে ৫৬ জন, কসবায় ১৯১ জন, জীবননগরে ৮১ জন, ফরিদগঞ্জে ১১৮ জন, হাজীগঞ্জে ১৯৩ জন, সৈয়দপুরে ৪৪২ জন, বুড়িচংয়ে ১৫৭ জন এবং মির্জাপুরে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। গৌরীপুর (ময়মনসিংহ) : বৃহস্পতিবার সারাদেশে প্রকাশিত ফলাফলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯জন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ১জন, ডৌহাখলা্ উচ্চ বিদ্যালয়ে ৫জন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬জন, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৩জন, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২জন, লামাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২জন, পুম্বাইল ফাজিল মাদ্রাসায় ১ জন, শ্যামগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২জন, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসায় ৩জন, বোকাইনগর সিনিয়র দাখিল মাদ্রাসায় ৪জন, কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসায় ১ জন। এছাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভিটিআই) থেকে ১০জন, সরকারি টেক্সটাইল স্কুল থেকে ১২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সমগ্র উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত তালিকায় ১ম স্থানে রয়েছে টেক্সটাইল স্কুল। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে ২ হাজার ২৩১জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৮২.৪১ ভাগ। শাহজাদপুর (সিরাজগঞ্জ) : এবারের এসএসসি পরীক্ষায় শাহজাদপুর উপজেলায় ১৮২ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এসএসসি ভোকেশনালে ৪৬ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করায় উপজেলায় আনন্দের জোয়ার বইছে। এ বছর শাহজাদপুরে পাসের হার মেয়েদের চেয়ে ছেলেদের বেশি রয়েছে। সবচেয়ে ভাল ফলাফল করেছে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রংধনু, মওলানা সাইফ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ইব্রাহীম বালিকা উচ্চ বিদ্যালয়, পোরজনা উচ্চ বিদ্যালয়, জামিরতা উচ্চ বিদ্যালয়, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, গারাদহ বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাবাড়ি ও নুকালি উচ্চ বিদ্যালয়। মধুখালী (ফরিদপুর): চলতি বছর এসএসসি’র ফলাফলে ফরিদপুরের মধুখালী উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৬জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২৩জন ছাত্র-ছাত্রী এ বছর জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে সেরা অবস্থানে রয়েছে। তাদের পাসের হার ৯৬.৭১%। উপজেলার তিনটি কেন্দ্রে মোট ২০৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৮৩৬ জন। পাসের হার গড় ৮৮.৫৭। মাদ্রাসা দাখিল পরীক্ষায় মোট ৩৬৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪৫ জন। তাদের পাসের হার ৯৩.৭৫%। এদিকে মধুখালী উপজেলায় এবছর ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২জন, ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯জন। মাদ্রাসার দাখিল পরীক্ষায় শতভাগ পাস করা মাদ্রাসার মধ্যে মেগচামী দাখিল মাদ্রাসা, মধুখালী শাহ্ হাবিব দাখিল মাদ্রাসা, চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসা, ব্যাসদি হাজি আ. গণি দাখিল মাদ্রাসা এবং আড়পাড়া কামারখালী এম ইউ এন সিনিয়র মাদ্রাসা। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন এবং দাখিল পরীক্ষায় ১০ জন। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় শতভাগ পাসসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে; কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৬ জন, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৩জন, শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয় ২২ জন, কুটি বালিকা উচ্চ বিদ্যালয় ১৭জন, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় ১১জন, মঈনপুর উচ্চ বিদ্যালয় ১৩জন, খাড়েরা ম উচ্চ বিদ্যালয় ৯জন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় ৯জন, কসবা পৌর উচ্চ বিদ্যালয় ৮জন, চারগাছ এন আই ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ৮জন, চন্ডীদ্বার উচ্চ বিদ্যালয় ৭জন, কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৬জন, রাবেয়া মান্নান ভুঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ৬জন, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় ৫জন, এমএন জাকারিয়া টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ৫ জন, রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ৪জন, বুগীর বিবি ডা. হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় ৩জন, পানিয়ারুপ উচ্চ বিদ্যালয় ৩জন, শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় ৩জন, শিকারপুর উচ্চ বিদ্যালয় ৩ জন, শিমরাইল উচ্চ বিদ্যালয় ২জন, কালতা আলহাজ্ব আজহারুল ইসলাম উচ্চ বিদ্যালয় ২জন, ১জন করে জিপিএ-৫ পেয়েছে তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, জমশেরপুর উচ্চ বিদ্যালয়, বাদৈর সাবের সাদত উচ্চ বিদ্যালয়, খেউড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয় ও নেয়ামতপুর খন্দকার বশীর উদ্দিন উচ্চ বিদ্যালয়। অপরদিকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০জন। জিপিএ-৫ প্রাপ্ত মাদ্রাসাগুলো হলো: মেহারী ওবায়দিয়া আলিম মাদ্রাসা ৪ জন, আড়াইবাড়ী কামিল মাদ্রাসা ২ জন, কসবা মহিলা দাখিল মাদ্রাসা ২ জন, চৌবেপুর আলহাজ্ব শাহ আলম দাখিল মাদ্রাসা ১ জন, চকচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা ১ জন। তাছাড়া আকছিনা কোল্লাবাড়ি দাখিল মাদ্রাসা ও কসবা মহিলা দাখিল মাদ্রাসা থেকে শতভাগ পাস করেছে। জীবননগর: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সবকয়টি বিদ্যালয় ও মাদরাসা এবার ভালো ফলাফল করেছে। বৃদ্ধি পেয়েছে পাসের হার এবং সেইসাথে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের হারও। এ উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি ভোকেশনাল ও ৭টি মাদরাসা হতে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় সর্বাধিক ৮১ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ উপজেলা থেকে এবার ১ হাজার ২১ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। পাসের হার ৯১:৩৮ ভাগ। এর মধ্যে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সিংনগর মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাসের রেকর্ড গড়েছে। সর্বাধিক ১৪টি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩০৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৯৪:৪৩ ভাগ। সর্বাধিক ১০টি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দাখিল পরীক্ষায় ৭টি মাদরাসা হতে ২১৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৪:৫৮ ভাগ। ২টি জিপিএ-৫ পেয়ে দাখিলে উপজেলার শীর্ষে অবস্থান করছে হাসাদাহ মডেল ফাজিল মাদরাসা। ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় ১১৮ জন জিপিএ-৫ পেয়েছে । বিগত কয়েক বছরের মধ্যে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারই সবচাইতে বেশি । এছাড়া ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এগুলো হচ্ছে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় , শোল্লা উচ্চ বিদ্যালয়, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দ্রা এ হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় , কড়ৈতলী উচ্চ বিদ্যালয় ও বি আর হাজী আ. আহাদ উচ্চ বিদ্যালয় । এদিকে উপজেলার ৫টি কেন্দ্রে ৩২২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৯৮৮ জন। পাসের হার শতকরা ৯২.৭৭ ভাগ । সার্বিক ফলাফলের দিক থেকে উপজেলার মধ্যে এগিয়ে আছে রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.০৮ । জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ১৩জন । অন্যদিকে সবচাইতে খারাপ ফলাফল করেছে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে পাসের হার শতকরা ৭৫ ভাগ । হাজীগঞ্জ (চাঁদপুর):হাজীগঞ্জে এসএসসি ফলাফলে উপজেলার ৩১টি বিদ্যালয় থেকে ২৯৮৮ জন অংশ নিয়ে পাস করেছে ২৬৮৪ জন। পাসের হার ৮৯.৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। এর মধ্যে ৬০ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে হাজীগঞ্জ পাইটল হাইস্কুল এন্ড কলেজ। অপরদিকে ৩৬ জন জিপিএ-৫ পেয়ে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২য় স্থান ও ১৪ জন জিপিএ-৫ পেয়ে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। সৈয়দপুর (নীলফামারী): এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৩৪৩ জন, মানবিকে ২২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ৭৫ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগহ ১১১ জন, ব্যবসায় শিক্ষায় ১৭ জন, লায়ন্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞানে ৭৯ জন, মানবিকে ৫ জন ও ব্যবসায় শিক্ষায় ৪৩ জন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞানে ১৬ জন, মানবিকে ৫ জন ও ব্যবসায় শিক্ষায় ১২ জন, আল-ফারুক একাডেমীর বিজ্ঞানে ৩১ জন, মানবিকে ৩ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞানে ১৮ জন, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ৪ জন, মানবিকে ১ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানে ১ জন, মানবিকে ৩ জন, তুলশিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিকে ৩ জন, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজের বিজ্ঞানে ৩ জন, বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানে ৩ জন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিঝ্হানে ২ জন, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মানবিকে ২ জন, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ব্যবসায় শিক্ষায় ২ জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এসএসসি পরীক্ষায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩৭০ জন। কুমিল্লা :কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৯৩.৮৯, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাসের হার ৮৩.৪৩ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে পাসের হার ৯৩.৬৩ শতাংশ। তিনটি বোর্ডের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এসএসসিতে ১৩৫ জন ও দাখিলে ১৫ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৭ জন জিপিএ-৫ পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় বুড়িচং উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ হাজার ৩৭০ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলার ৫টি স্কুলে শতভাগ পাস করেছে। এসব স্কুল হচ্ছে- বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পূর্ণমতি এম.এ মনছুর উচ্চ বিদ্যালয়, ফকিরবাজার স্কুল এন্ড কলেজ, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয়। অন্যদিকে উপজেলার মাদ্রাসা পর্যায় থেকে ৭৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৫৯ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে বুড়িচং ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৬ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস করেছে। দ্বিতীয় স্থানে কাকিয়ারচর আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানে রয়েছে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি। মির্জাপুর (টাঙ্গাইল): এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের ছড়াছড়ি হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় । এ উপজেলায় এ বছর পরীক্ষা দিয়েছিল-৩ হাজার ৫১২জন । পাসের হার শতকরা ৯৫ ভাগ। শতভাগ পাস করেছে ৮ শিক্ষা প্রতিষ্ঠান এবং জিপিএ-৫ পেয়েছে-১৬৯ জন। শতভাগ পাস ৭ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে-উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়, খাটিয়ারঘাট এ ডি এম উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল কটনস মিলস উচ্চ বিদ্যালয়, আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়, মৈজদই উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ভারতেশ্বরী হোমস এবং মির্জাপুর ক্যাডেট কলেজ। মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএি-৫ পেয়েছে ২২ জন, মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪জন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, গোড়াই উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, গেরামারা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, ভারতেশ্বরী হোমস থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন এবং অন্যান্য বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে-৮ জন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী বলেন, ফলাফলে আমরা আনন্দিত।