এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শীর্ষ মেধা তালিকায় নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৭তম ও নোয়াখালী জিলা স্কুল ১৮তম স্থান অধিকার করে। বেগমগঞ্জ পাইলট হাই স্কুল থেকে ১১৪ পরীক্ষার্থীর শত ভাগ পাস করেছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ জনসহ ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। নোয়াখালী জিলা স্কুল থেকে ২৭৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ২৭০ জন পাস করেছে। এদের মধ্যে ৯৮ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জনসহ ১০০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৭.১২।
অন্যদিকে পরীক্ষায় ভাল ফলাফল করেছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩২০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩১১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৯৭.১৮।
