নাটোরের বড়াইগ্রামে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ১৭টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। সর্বোচ্চ ৫৭ জন জিপিএ ৫ পেয়ে বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয় বরাবরের মত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখেছে। এছাড়া রাজাপুর উচ্চ বিদ্যালয় ৫৬ জন এবং জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় ২৭ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার ২য় ও ৩য় শীর্ষস্থান দখল করেছে। এছাড়া দাখিল পরীক্ষায় বাটরা গোপালপুর দাখিল মাদরাসা থেকে সর্বোচ্চ ৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়, বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়, মেরিগাছা উচ্চ বিদ্যালয়, কদিমচিলান উচ্চ বিদ্যালয়, জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, দ্বারিকুশী-প্রতাপপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মৌখাড়া উচ্চ বিদ্যালয়, বাটরা গোপালপুর দাখিল মাদরাসা, কারবালা দাখিল মাদরাসা, পারবাগডোব দাখিল মাদরাসা, তিরাইল দাখিল মাদরাসা, বাজিতপুর দাখিলপুর, কুমারখালী দাখিল মাদরাসা, ভবানীপুর হিফজুল কুরআন দাখিল মাদরাসা, বড়াইগ্রাম বালিকা দাখিল মাদরাসা ও আটুয়া দাখিল মাদরাসা। এছাড়া উপজেলার মোট ১১টি দাখিল মাদরাসা থেকে ১৭ জন ও ১৭টি উচ্চ বিদ্যালয় থেকে ২৪১ জন জিপিএ ৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোন শিক্ষার্থী জিপিএ ৫৪ পায়নি।
রূপগঞ্জ সংবাদদাতা জানান, এবারের এসএসসি পরীক্ষায় রূপগঞ্জ উপজেলার ৯ স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২১২ জন। ২ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ২ হাজার ৩৬৬ জন পাসের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে নবকিশোলয় উচ্চ বিদ্যালয়, রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয়, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল হক উচ্চ বিদ্যালয়, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, আশরাফ জুটমিল উচ্চ বিদ্যালয়, গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত চার বছর ধরে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে আসছে । এবারের পরীক্ষায় সতের জন জিপিএ ৫ পেয়েছে। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঠাকুর দাস কর বলেন, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে এবারের এসএসসি পরীক্ষায় ফলাফল ভাল হয়েছে।
