হোসেনা আসফ উদ-দৌলা রেজা
দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক মরহুম আসফ উদ-দৌলা রেজার স্ত্রী বিশিষ্ট শ্রমিক নেত্রী অ্যাডভোকেট হোসেনা আসফ উদ-দৌলা রেজার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার রামপুরাস্থ বনশ্রীর বাসায় (বাড়ি-০৯, রোড-০৩, ব্লক-বি) আজ বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অ্যাডভোকেট হোসেনা আসফ উদ-দৌলা রেজা বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি, জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আইসিএফটিইউ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাংলাদেশ শাখাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল মজিদ সরকার
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চান্দাইকোনা অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল মজিদ সরকারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের চান্দাইকোনাস্থ নিজ বাসভবনে কোরআন খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে।
ফখরুল ইসলাম খান
অবিভক্ত বাংলার মন্ত্রী খান বাহাদুর হাশেম আলী খানের পুত্র, কলকাতা করপোরেশনের সাবেক মেয়র ও ভারতীয় লোকসভার সাবেক প্রবীণ সদস্য, সৈয়দ বদরুদ্দোজার জামাতা, সাবেক সাংসদ সৈয়দা সকিনা ইসলামের স্বামী, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সমাজসেবী, অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গুলিস্থা’ ও সাপ্তাহিক ‘ইনিকলাব’ পত্রিকা এবং বরিশাল থেকে প্রকাশিত সবচেয়ে প্রাচীনতম পত্রিকা সপ্তাহিক খাদেমের প্রধান সম্পাদক মরহুম ফখরুল ইসলাম খানের (এফ, আই, খান) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বাসভবন ১১৫ সদর রোড, বরিশালে আজ বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া ও এতিমদের জন্য খাদ্য বিতরণ এবং স্মৃতি সংসদের উদ্যোগে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের দ্বিতীয় তলায় স্মৃতি সংসদ কার্যালয়ে বাদ মাগরিব আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
