১৪৩৪ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ গতকাল শনিবার বাংলাদেশের আকাশে দেখা গেছে। আজ পহেলা রজব। সে হিসেবে ৬ জুন সারাদেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
গতকাল মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে মিলিত হয়। ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর ইসলামিক ফাউন্ডেশনে পৌঁছালে কমিটি ৬ জুন পবিত্র শবে মেরাজের দিন ঘোষণা করে।
