রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিল গাড়ি ভাংচুর

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:১৪
জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা আজ রবিবারের হরতালের সমর্থনে গতকাল শনিবার রাজধানীতে ছাত্র শিবির ঝটিকা মিছিল করেছে। ঢাকা কলেজ শাখা ছাত্র শিবির গতকাল বিকালে একটি মিছিল বের করে। মিছিলটি ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে শুরু হয়ে সড়ক ঘুরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। তবে পুলিশের ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর নাবিস্কোর মোড়ে ছাত্র শিবির একটি মিছিল বের করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা পালিয়ে যায়।