আজ ৩০ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৬। শুভবার রবি ও শুক্র । শুভরত্ন: গার্নেড ও হীরক।
প্রকৃতিগতভাবে আপনি: ব্যতিক্রমী চিন্তা-ভাবনার প্রতি আকৃষ্ট। আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর। নতুন চিন্তা ও ভাবধারার প্রতি আপনি সহজেই আকৃষ্ট হন। তবে আপনি কারো সাথে সহজে মানিয়ে নিতে পারেন না। আর নিজের সিদ্ধান্তের সাথে আপোষও করতে পারেন না। তাই সাধারণভাবে আপনার বন্ধু সংখ্যা কম। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার ভাগ্যকে গভীরভাবে প্রবাহিত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দাবাড়ু নিয়াজ মোরশেদ, বিজ্ঞানী রোনাল্ড রস, স্টিভি ওয়ান্ডার, রাষ্ট্রপতি ফখরুদ্দীন আলী আহমেদ, কবি আবু সালেহ, কানিজ সুবর্ণা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ শরীর খুব একটা ভালো থাকবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। পারিবরিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের বাধা-বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। তবে বিকেলের দিকটা ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অর্থ হাতে আসলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ এজেন্সি জাতীয় ব্যবসায় সাফল্য আসতে পারে। কোনো ধরনের দালালি ব্যবসায়ও সুফল পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। ধৈর্য ও পরিশ্রম দ্বারা সাফল্যকে করায়ত্ত করা সহজ হবে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। মান-অভিমানকে গুরুত্বের সাথে দেখার চেষ্টা করুন। প্রয়োজনে অভিমান ভাঙ্গার ব্যাপারে নিজেই উদ্যোগ নিন। কিছু সুযোগ হাতে আসতে পারে। সিদ্ধান্তহীনতায় ভোগা ঠিক হবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ নয়। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। তথাকথিত সামাজিকতা না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শিক্ষিত বেকারদের জন্য দিন শুভ সম্ভাবনাময়। কোনো কারণে চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সাবধানে চলাফেরা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। আমদানি-রপ্তানি ব্যবসায় সতর্কতার সাথে করুন। রপ্তানির ক্ষেত্রে অধিকতর সতর্কতা প্রয়োজন হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার আশঙ্কা আছে। পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শ্রমজীবীরা সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। শিল্প-কারখানায় নিয়োজিত ব্যক্তিদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। রাস্তাঘাটে অন্যমনস্ক হয়ে চলাচল করা ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বকেয়া টাকা আদায় করা খুব কঠিন হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ হাতে না নিলেই ভালো করবেন। কোনো ঘটনায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিক্ষিপ্ত মন নিয়ে কোনো কাজ শুরু না করাই ভালো। বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। এ কারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ ব্যাপারে নিজেকে যোগ্যতাসম্পন্ন হতে হবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজন কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
