সেলফোন বা মোবাইল ফোন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে মোবাইল ফোনে গেম খেলা মানুষের সংখ্যাও। আর মোবাইল ফোনের এ ধরনের গেমারদের সবচেয়ে বড় সম্মেলন ঘটিয়েই কিছুদিন আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতী এয়ারটেল লিমিটেডের টিম কর্নাটক দলটি। ভারতে ম্যাঙ্গালোরে একটি কনফারেন্সের অংশ হিসেবে অংশ নেওয়া কর্মীদের ১৫ মিনিট সময় নিয়ে সুডোকু গেমটি খেলতে বলা হয়। আর এভাবেই সর্বমোট ৫১০ জন গেমারের অংশগ্রহণে স্থাপিত হয় একসাথে সবচেয়ে বেশি মানুষের মোবাইল গেম খেলার রেকর্ডটি।
