শখ-নিলয়ের প্রেমের কেমিস্ট্রির যেমন একেবারেই ধীর গতিতে এগোচ্ছে। ঠিক তাদের ছবির ক্যাম্পেইনও যেন ছবির টাইটেলের মতোই। ‘অল্প অল্প প্রেমের গল্প’। ছবিটির এই অল্প অল্প প্রেমের প্রচারণার পাশাপাশি কবে যে ছবিটি রিলিজ হবে, কতদূর এগুলো তার কোনো কিছুই জানা যায়নি। আর এর ভেতরে শখ আর নিলয়কে যে হারে ছোট পর্দায় এক্সপোজ করা হচ্ছে। তাতে সিনেমা হলে গাঁটের পয়সা খরচ করে ছবি দেখার আগ্রহের পরিমাণ জনপ্রিয়তার ব্যারোমিটারে কোথায় গিয়ে নামে সেটিই এখন দেখার বিষয়। এশিয়ান টেলিভিশনে প্রচার হচ্ছে শখের দীর্ঘ ধারাবাহিক। আর এই দীর্ঘ ধারাবাহিকের পাশাপাশি বিভিন্ন খণ্ড নাটকও করছেন নিয়মিত। তবে আাামদের দেশের তরুণ নির্মাতা নিজের ছবির ঘোষণায় যতটা আড়ম্বর ছবির ক্যাম্পেইনের বেলায় ঠিক তার উল্টো। এই অংকেই যেন ছবি রিলিজের আগেই ‘অল্প অল্প প্রেমের গল্প’ ভবিষ্যত্ কোনদিকে গড়ায় সেটিই এখন দেখার বিষয়। কারণ এই ছবিটির ফলাফলে ওপরেই অনেকটা নির্ভর করছে তাদের জুটির অনস্ক্রিন সাফল্য-ব্যর্থতা।
