আনিসার ‘গানের দল’

আপডেট : ১২ মে ২০১৩, ২০:১২
গানে নিজের ক্যারিয়ার গড়ার জন্য প্রাণান্ত চেষ্টা। ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বারবার নিজের গান আর খবরাখবর আপডেট দিয়ে তাতে লাইক দেওয়ানোর কাজটিও বেশ মনোযোগের সাথে করেন এই উঠতি গায়িকা। সম্প্রতি আরও খানিকটা খবর যোগ করেছেন নিজের মিউজিক ক্যারিয়ারে। নিজের একটি মিউজিশিয়ান দল গড়েছেন। ইদানীং নতুন গায়িকাদের একটি ফিক্স স্টেপআপ থাকলেই তা একটি ব্যান্ড দল হিসেবে ঘোষণা করে দেন সকলে। আনিসাও দিয়েছেন, তার এই গানের দলের নাম ‘ক্যান্ডেল বার্নড’। মোমবাতি জ্বালানোর পাশাপাশি একইভাবে এই ব্যান্ডদলের বাদ্যবাজনায় তার ক্যারিয়ার কতটা জ্বলে ওঠে সেটাই এখন প্রশ্ন ও প্রত্যাশার পরিমাপে রয়েছে। তবে আনিসা আশাবাদী। তার কথায়, চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।’