আয়েশা আকতার আশা
আয়েশা আকতার আশা বরিশাল বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পিরোজপুরের কাউখালী উপজেলার এসবি সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দৈনিক ইত্তেফাকের কর্মী মো. আলী হালদার ও মা জাহানারা আকতার মনি গৃহিণী।
মাঈশা মালিহা
মাঈশা মালিহা মাধ্যমিক পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে মেটলাইফ আলিকোর ম্যানেজার মুনির হোসেন খালেদ ও তাহমিনা আক্তার লিপির ছোট মেয়ে।
জান্নাতুল ফেরদাউস (মুক্তা)
ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জান্নাতুল ফেরদাউস (মুক্তা) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. হানিফ পাটোয়ারী তথ্য অথিতফতরে কর্মরত। মা হোসনে আরা বেগম গৃহিণী।
আইরিন সুলতানা
আইরিন সুলতানা শিলা এসএসসি পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোটের ধাতীশ্বর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে নাঙ্গলকোটের বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন ভুঁইয়ার কন্যা।
অয়ন রায় অংকন
অয়ন রায় অংকন এ বছর এসএসসি পরীক্ষায় মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে জেনিথ প্যাকেজেস লি:-এর কারখানা ব্যবস্থাপক সমীর রঞ্জন রায়ের জ্যেষ্ঠ পুত্র।
আরমিন তাসনিম মীম
আরমিন তাসনিম মীম এবারের এসএসসি পরীক্ষায় মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মীম মোহাম্মদ আবু তাহের ও হাজেরা বেগমের মেয়ে।
হালিমা আক্তার চৌধুরী
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে হালিমা আক্তার চৌধুরী এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. হারুন-অর-রশিদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা তাসলিমা রশিদ চৌধুরী গৃহিণী।
অর্পিতা কুণ্ডু মুমু
অর্পিতা কুণ্ডু মুমু এসএসসি পরীক্ষায় ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মুমুর বাবা স্বপন কুমার কুণ্ডু দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদীস্থ সংবাদদাতা এবং মা অঞ্জনা কর্মকার দাশুড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
মিশরী আকতার দিপা
মিশরী আকতার দিপা জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের জয়পুরহাট জেলা প্রতিনিধি এসএম মাহমুদুল হক দুলাল ও মুরশিদা হকের কন্যা।
মোহাম্মদ সাঈদ কুতুব সাব্বির
মোহাম্মদ সাঈদ কুতুব সাব্বির কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছে। সে বগুড়ার কাহালু উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কাহালু প্রতিনিধি এমএ কাদেরের পুত্র।
ফারজানা আহমেদ মিমি
ফারজানা আহমেদ মিমি এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. হাজী কবির আহমেদ ব্যবসায়ী ও মাতা আছমা আক্তার গৃহিণী।
মোহাম্মদ ফয়জুল্লাহ (ইমরান)
মোহাম্মদ ফয়জুল্লাহ (ইমরান) ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আতিকুল্লাহ গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাতা দীঘিরপাড় ডিএসএন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা নাছিমা তানভীর।
সাব্বির আহমদ
সাব্বির আহমদ ছাতকের ফতেহপুর কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মাওলানা আব্দুল হকের পুত্র।
মাহমুদুল হাসান রাকিব
এবারের এসএসসিতে ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাহমুদুল হাসান রাকিব। সে ত্রিশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলেক চান দেওয়ান ও মুর্শিদা বেগমের এক মাত্র পুত্র।
অরিত্রী সরকার
দৈনিক যায়যায়দিনের সিনিয়র নিউজ এডিটর অসীম কুমার সরকার ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক সন্ধ্যা রানী বলের বড় মেয়ে অরিত্রী সরকার এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনামিকা বিনতে আজম
অনামিকা বিনতে আজম এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আলী আজম খান একজন স্কুল শিক্ষক, মা মোসাম্মত্ উম্মে কুলসুম সরকারি কর্মকর্তা।
