বরিশালের কাশিপুরে ডিআইজি অফিস সংলগ্ন পুকুর থেকে গত শনিবার জীবিত নবজাতককে উদ্ধার করেছে বিমান বন্দর থানা পুলিশ।
স্থানীয়রা এক নবজাতককে পুকুরের কচুরিপানার ওপর ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। বিমান বন্দর থানা পুলিশ ঐ কচুরিপানার ওপর ভাসমান অবস্থায় নবজাকতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। ধারণা করা হচ্ছে জন্মের পর শিশুটিকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলা হয়েছিল।
