আমি মুজিবনগর সরকারের কর্মচারী ছিলাম। তখন আমার বয়স ছিল ১৬ বছর। ১৯৮৫ সালে সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক আইন ও বিচার মন্ত্রণালয়ের নিবন্ধন পরিদপ্তরের রেজিস্ট্রারিং অফিসার পদে আত্মীকরণের জন্য মনোনীত হই। কিন্তু এ পর্যন্ত ঐ পদে নিয়োগ পাইনি। এ ব্যাপারে ১৬-৫-২০১০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করলে তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্মারক নম্বরপত্র সংখ্যা-৫২.৩১.০৩.০০-০০.০২.২০০৯/১২ তারিখ ৩০/০৫/২০১০ মোতাবেক সচিব, আইন মন্ত্রণালয় বরাবর পাঠিয়ে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২৪ অক্টোবর তথ্য প্রচার ও বেতার দপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর কর্তৃক চেয়ারম্যান জহুর আহম্মদ চৌধুরী Zonal Administrative Council South East Zone11-এর অধীনে Zonal Representative Information বিভাগে কেরিয়ার সার্ভিসে নিয়োগপ্রাপ্ত হই। কিশোরগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধের সময় তথ্য সংগ্রহ গণসংযোগ রিপোর্ট মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলাম। আমি একজন গ্রাজুয়েট। আমার বর্তমান বয়স ৫৬। পরিশেষে, আমাকে আত্মীকরণের বিষয়ে আশু প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. শহীদুল আলম,
প্রযত্নে/ মো. আবু তালেব, বাড়ি নম্বর ৮৫-৮৬, ব্লক-সি,
অ্যাভিনিউ ৫, লেন ৩, সেকশন ১১, পল্লবী, ঢাকা ১২১৬
