কলকাতায় আত্মগোপনে থাকা বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসীরা বাড়তি উপার্জনের পথ হিসেবে নতুন অপরাধে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে দরিদ্র পরিবারের কিশোরী, তরুণীদের চাকরির প্রলোভন দিয়ে পাচার করে এনে কলকাতা শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন পানশালায় স্বল্প পোশাকে নাচ করতে বাধ্য করছে। গোয়েন্দা সূত্রের ভাষ্যমতে, এই অপরাধী চক্রে শীর্ষ সন্ত্রাসী সাহাদাত হোসেনও রয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সম্প্রতি এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে সতর্ক করেছে। সূত্রমতে পানশালায় কাজ করানোর জন্য পাচার করে আনা বাংলাদেশের এই কিশোরী-তরুণীদের রাখা হচ্ছে শহরতলীর যাদবপুর এলাকায়।
সূত্রটি জানিয়েছে, কলকাতা শহর লাগোয়া চিংড়িহাটা, উল্টোডাঙা এলাকায় বার বা পানশালাগুলেতে রয়েছে বাংলাদেশের মেয়েদের নাচ দেখানো হবে মর্মে চোরাগোপ্তা বিজ্ঞাপনে গ্রাহকও বাড়ছে ওই পানশালাগুলোতে। সম্প্রতি বাংলাদেশ থেকে পাচার করা আনা মেয়েদের দিয়ে পশ্চিমবঙ্গের পানশালাগুলোতে নাচ করানোর প্রবণতা বেড়েছে।
