রাজনগরে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা ?গুরুতর আহত হন। শিশুটির মা রাশেদা বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে মৌলভীবাজার-রাজনগর সড়কের ছাটুরা নামক স্থানে গতকাল সন্ধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর থেকে মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিক্সাকে (মৌলভীবাজার-থ-১১-৭৯১৯) বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার পশ্চিমভাগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার শিশু কন্যা তাহমিনা বেগম (৩) নিহত হয়। এ সময় তার মা রাশেদা বেগম (৪৫) গুরুতর আহত হন।
