জুনাইদ বাবুনগরীর মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম হেফাজত

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪৪
কেন্দ ীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। তাকে মুক্তি দেয়া না হলে চট্টগ্রামসহ সারাদেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের নেতারা হুমকি দিয়েছেন। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। সভায় হেফাজত নেতারা ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি সম্পর্কে সরকারি প্রেস নোট প্রত্যাখ্যান করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুনাইদ বাবুনগরীর মুক্তির দাবিতে গণআন্দোলন এবং ১৩ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মুহাম্মদ মুজ্জাম্মেল হক, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ আবদুল করিম, মাওলানা আশেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ তাওসীফ রেজা, নিজামুদ্দিন, আবু রায়হান, দিদারুল আলম, মাওলানা ওমর ফারুক।