সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪৪
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে হাসপাতালের স্টোর রুম, অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রাংশ, ওষুধ ও প্রয়োজনীয় কাগজপত্র। কমপ্লেক্সের দোতলা ভবনটির উপরের তলায় গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে তা অন্য কোনভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখবে বলে তারা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে তারা আগুন দেখতে পায় । পরে তা পাশের অপারেশন থিয়েটারেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. নজিবুর রহমান বলেন, এ ঘটনায় কোন হতাহত হয়নি।