মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ মে ২০১৩, ২২:৪৫
আইয়ুব হোসেন দৈনিক ইত্তেফাকের সাবেক খুলনা ব্যুরো প্রধান মরহুম আইয়ুব হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর দৈনিক ইত্তেফাক খুলনা অফিস ও সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে ব্যুরো অফিসে আলোচনা সভা, কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।