আজকের রাশিফল

আপডেট : ১৩ মে ২০১৩, ১৯:৩৩
আজ ৩১ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার বুধ ও শুক্রবার। শুভরত্ন:পান্না ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও ধীশক্তির অধিকারী। যে কোনকিছু পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন। যে কোন পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। অন্যকে সহজে প্রভাবিত করতে পারেন কিন্তু নিজে প্রভাবিত হন খুব কম। সৃজনশীলতা ও কারিগরি জ্ঞানের সহজ সমন্বয় ঘটতে পারে আপনার মধ্যে। জীবনে সাফল্য লাভের জন্য মানসিক দৃঢ়তা ও একাগ্রতা প্রয়োজন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফিল্ড মার্শাল আইয়ুব খান, জর্জ লুকাস, কানাডীয় কবি রবার্ট পিংক। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। সমস্যা সমাধানে অগ্রগতি হবে। সমস্যা সমাধানে কোনো বন্ধুর সহযোগিতাও পাবেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোনো ধর্মীয় কাজকর্মে জড়াতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। যে কোনো প্রচেষ্টায় সাফল্য সহজে করায়ত্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পুরোনো সমস্যা সমাধানের উপর অধিক গুরুত্ব দিন। একটু চেষ্টা করলেই সাফল্য করায়ত্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো অবস্থাতেই অধৈর্য হওয়া ঠিক হবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ নিজে অভিমান না করলেই ভালো করবেন। সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন। সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে লাভবান হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সাংসারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সামাজিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অধ্যাপকদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। অনভিপ্রেত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। নিজের নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে শুভ বলা যাবে না। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কারো সাথে কোনো বাক-বিতণ্ডায় লিপ্ত না হলেই ভালো করবেন। প্রবাসী কোনো আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। দূরের যাত্রায় সতর্কতা অবলম্বন করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। অকারণ ব্যস্ততা পরিহার করার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেয়াই ভালো। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় আর্থিক সংকটে পড়তে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। কাজ-কর্মে উত্সাহ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। আপোষে মীমাংসা করার পথ খোঁজার চেষ্টা করুন। আজ অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে। তবে সুযোগ কতটা কাজে লাগাতে পারবেন সেটা আপনার নিজের উপর নির্ভর করবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আজ অকারণে কোনো ঝুঁকি নেবেন না।